ক্রিকেট

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে, টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টুয়েন্টিতে তৃতীয়বারের মত অংশ নিতে চলেছে বাংলাদেশ। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টটি। আসরে অংশ নিতে ইরফান শুক্কুরের নেতৃত্বে ১৫ সদস্যের হাইপারফরম্যান্স (এইচপি) দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট (বোর্ড বিসিবি)।

মঙ্গলবার টপ এন্ড টি-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সাব্বির রহমান রোমান, শামীম হোসেন পাটোয়ারী, আব্দুল গাফফার সাকলাইন ও হাবিবুর রহমান সোহানদের নিয়ে স্কোয়াড গঠন করেছে বাংলাদেশ।

আগামী ২২ আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লাল-সবুজের দল। পরদিন হোবার্ট হ্যারিকেনস একাডেমির মুখোমুখি হবে ইরফান শুক্কুরের দল। ২৪ আগস্ট তৃতীয় ম্যাচ খেলবে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে। ২৫ আগস্ট মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির।

২৭ আগস্ট লাল সবুজের দল খেলবে নিউজিল্যান্ড-এ দলের বিপক্ষে এবং ২৮ তারিখ নর্দান টেরিটরি স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে লিগপর্বের শেষ ম্যাচ।

বাংলাদেশ এইচপি দল: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এসএম মেহেরব হাসান, সামিউন বাসির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন হোসেন, মো. মৃত্যুঞ্জয় চৌধুরী।

বিষয়:অস্ট্রেলিয়া টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ এইচপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…