চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের বানানো পোস্টারগুলোও ভাইরাল!

শাকিবের 'তুফান'কে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা বাংলাদেশী ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
বিনোদন
A A

তুমুল আলোচনায় রয়েছে শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে এই সুপারস্টারের লুক পোস্টার ও এক মিনিট কুড়ি সেকেন্ডের টিজার ঝলক প্রকাশের পর থেকে দুই বাংলার সিনেমাপ্রেমীদের প্রত্যাশার পারদ আরও বেড়ে গেছে।

এ কারণে শাকিব খান তুফান লিখে ফেসবুকে সার্চ করলে দেখা যাচ্ছে ট্রেন্ডিংয়ে আছে ‘তুফান মুভি শাকিব খান’! শোরগোল ফেলে দেয়া ‘তুফান’ টিজার প্রকাশের পর অনেকে শাকিবের ‘তুফান’ লুক দিয়ে ফ্যানমেড পোস্টার বানাচ্ছেন। সেগুলোও ফেসবুক-ইউটিউবে মাধ্যমে ভাইরাল হচ্ছে।

চারটি ফ্যানমেড পোস্টার সবচেয়ে বেশি ছড়িয়েছে। সেগুলোতে শাকিবকে দেখা যাচ্ছে অ্যাকশন অবতারে, তার এক্সপ্রেশন হিংস্র হিংসের মতো!

রায়হান রাফী নিজেও মুগ্ধ হয়ে পোস্টারগুলো শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, চোখ আঁটকে গেছে ‘তুফান’র অসাধারণ এই ফ্যানমেড পোস্টারগুলো দেখে! যেসব পেইজ থেকে পোস্টারগুলো গ্রাফিক্স করে বানানো হয়েছে সেগুলো হচ্ছে জামি ভিজ্যুয়াল, ছোটন দত্ত, শাওন জিএফএক্স, খান সেভেন।

রায়হান রাফী ‘তুফান’ প্রসঙ্গে আগেই বলেছেন, নির্মাণে থাকছে সর্বাধুনিকতার ছোঁয়া। আরও থাকবে ভরপুর অ্যাকশন। যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনও দেখেনি। কমার্শিয়ালি আমরা শুরুতে যা ভাবছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে। আমাদের বিশ্বাস ‘তুফান’ বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ‘তুফান’কে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা বাংলাদেশী ছবি!

নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান নির্মাণ হচ্ছে। শাকিব ছাড়াও আছেন কলকাতার মিমি চক্রবর্তী, ঢাকার নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, গাউসুল আলম শাওন, গাজী রাকায়েত।  টিজারে বিশেষ চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।

Reneta

নির্মাতা জানিয়েছেন, ছবিটির শুটিং একেবারে শেষ দিকে। আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় ‘তুফান’ বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ঈদুল আযহায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদুল আযহা সিনেমা ২০২৪তুফানরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানশাকিব খান চঞ্চল চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT