আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২ বছর

একটি ধ্বংসপ্রাপ্ত ট্যাংক রাস্তার পাশে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত ট্যাংক ও ধোঁয়া উঠছে, যুদ্ধের ক্ষত চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হয়েছে আজ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা।

আজ (২৪ ফেব্রুয়ারি) শনিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২ বছর পূর্ণ হওয়ার পর দেখা গেছে, এই ২ বছরে অনেকটাই বদলে গেছে দুই দেশের পরিস্থিতি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর দুই দেশের বিভিন্ন শহরে গোলাবর্ষণ, কয়েক লক্ষ রাশিয়ান তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ করা, বিপুল পরিমাণ সৈন্যর মৃত্যুবরণ, ওয়াগনার ভাড়াটে সৈন্যদের বিদ্রোহ এবং তাদের নেতা ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহত হওয়া, রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সবশেষে যুক্ত হয়েছে কারাগারে পুতিনের কড়া সমালোচক নাভালনির মৃত্যু।

রুশ আগ্রাসন শুরু হওয়ার আগে দেশটির জনসংখ্যা ছিল ৪ কোটির বেশি। তবে বর্তমানে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যে দেশ ছেড়েছিলেন ৬৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে ৪৫ লাখের বেশি বাসিন্দা দেশে ফিরে এলেও বাস্তুহারা জীবন পার করছেন।

বিষয়:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…