চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে আজ সাধারণ নির্বাচন: লড়ছেন ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এবারের নির্বাচনে ১৪ বছর পর লেবার পার্টির ক্ষমতায় ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাংলাদেশি বংশোদ্ভূত রেকর্ড ৩৪ প্রার্থী অংশ নিচ্ছেন।

বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড মিলে যুক্তরাজ্যের ৬৫০টি সংসদীয় আসনে সাড়ে ৪ কোটি ভোটারের রায় নিতে এবার নির্বাচনে লড়ছেন সাড়ে ৪ হাজার প্রার্থী। এর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রয়েছেন ৩৪ জন, যাদের মধ্যে চারজন শেষ সংসদে এমপি ছিলেন। এর আগে ২০১৯ সালে সর্বোচ্চ ১৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ভোটে লড়েছিলেন।

এবার বিরোধী দল লেবার পার্টি থেকে ৮ জন, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ৬ জন, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১১ জন ব্রিটিশ বাংলাদেশি। এসব প্রার্থীকে ঘিরে যুক্তরাজ্যের ১০ লাখ ব্রিটিশ-বাংলাদেশির মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংসদ সদস্য হিসেবে হ্যাটট্রিক জয় পেতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবার লড়ছেন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে। ২০১৫ এবং ২০১৯ সালে লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন টিউলিপ। লেবার পার্টি ক্ষমতায় আসলে টিউলিপ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ মন্ত্রী হয়ে ইতিহাস গড়তে পারেন।

অর্থনীতিসহ নানা সংকট উতরাতে আগামী পাঁচ বছরের জন্য নেতৃত্ব বেছে নিতে যাচ্ছে যুক্তরাজ্য। নির্বাচনে যুক্তরাজ্যের রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত আসছে। জরিপ ফলাফল বলছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি বংশোদ্ভূতযুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আম্মারসহ শিবির নেতাকর্মীর হাতে মারধরের শিকার আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT