চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৪
রাজনীতি
A A
প্রতিবাদ সমাবেশে বক্তারা বক্তব্য দিচ্ছেন, বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে যারা বাধা হয়ে দাঁড়াবে সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে কোটা বিরোধী আন্দোলনের অভ্যন্তরে দেশব্যাপী বিএনপি-জামাত-শিবিরের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য, হত্যা, লুটপাট ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,   যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তিনি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা কখনো হত্যার রাজনীতি করে না। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী লীগ করে না। আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকি।

নাছিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যারা হত্যার সাথে জড়িত তাদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত্রের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। আমরা মানুষের জন্য রাজনীতি করি। এটাই জাতির পিতার আদর্শ।

জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সেলিম সারোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এছাড়া অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাভাবিক জীবনযাত্রায় নগরবাসী

পরবর্তী

জোকোভিচে হেরে দ্বিতীয় রাউন্ডে বিদায় নাদালের

পরবর্তী
টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল একসঙ্গে হাসিমুখে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচে হেরে দ্বিতীয় রাউন্ডে বিদায় নাদালের

ফেনীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT