চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যালারিতে ‘টাইগার রবি’কে মারধরের অভিযোগ, নেয়া হল হাসপাতালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের ‘সুপার ফ্যান’খ্যাত ‘টাইগার রবি’কে ভারতীয় সমর্থকরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তাকে উত্তর প্রদেশ পুলিশ হাসপাতালে পাঠিয়েছে, দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে এমনই। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে চলতি টেস্টের প্রথমদিনের ঘটনা।

ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, গ্রিনপার্কে কিছু দর্শক ‘টাইগার রবি’র তলপেটে আঘাত করে। কিছু প্রতিবেদনে তার পাঁজরের হাড়ে আঘাত করার কথাও এসেছে।

‘টাইগার রবি’ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘তারা আমাকে পেছন থেকে আঘাত করে এবং তলপেটে আঘাত লাগে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না।’

‘সকাল থেকে একদল সমর্থক আমাকে হেনস্তা করছিল। যখন মধ্যাহ্ন বিরতি শুরু হয়, আমি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের নাম ধরে চিল্লাচ্ছিলাম। তাদের মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) এবং আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।’

স্টেডিয়ামে থাকা এক নিরাপত্তারক্ষী এ দাবি অস্বীকার করেছেন। অভিযোগ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমাদের একজন নিরাপত্তারক্ষী তাকে ‘সি’ ব্লকের প্রবেশপথে শ্বাসকষ্টে ভুগতে দেখে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছিলেন। বিষয়টি এমন মনে হচ্ছিল যে, তিনি পানিশূন্যতায় ভুগছিলেন। কিন্তু আমরা আসলে ডাক্তারের পরামর্শের জন্য অপেক্ষা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুরটাইগার রবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

জুন ২০, ২০২৬

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা, পুলিশকে সতর্ক রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT