চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন ও এক জনের ১০ বছরের কারাদণ্ড

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৪:০৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৪
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটে হত্যা ও মাদকের পৃথক মামলায় তিন জনের যাবজ্জীবন ও এক জনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ৩০ জানুয়ারি দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরের মৃত ফরমান আলীর ছেলে ছানোয়ার হোসেন, সদর উপজেলার রহিমাপুরের মৃত ছলিমের ছেলে রাব্বি হাসান লিটন ও ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের ইসমাইলের ছেলে মাহফুজ। এছাড়া ১০ বছরের সাজা দেয়া হয় দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলী মিয়ার ছেলে এরফান রশিদকে।

মামলার বিবরণে জানা গেছে, ছানোয়ার হোসেনের স্ত্রী মেরিনার কিছু টাকা মানুষের কাছে সংরক্ষিত ছিল। সেই টাকা ছানোয়ার দীর্ঘদিন থেকে এনে দেওয়ার জন্য বলতেন স্ত্রীকে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়। এরই জেরে ২০১৯ সালের ১০ মার্চ রাতের কোন এক সময় আসামী ধারালো অস্ত্র দিয়ে মেরিনাকে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করে। পরের দিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে ২০২১ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার ধলাহার রঘুনাথপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ রাব্বি হাসান লিটন ও ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর বিনধারা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মাহফুজ ও এরফানকে গ্রেফতার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ বছরের কারাদণ্ডজয়পুরহাটপৃথক মামলাযাবজ্জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

জুলাই ২৭, ২০২৬

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT