জনপদ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রান্নাঘর ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রান্নাঘরের আলমারির পাশে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন ধরে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন: অরিজিৎ, তার স্ত্রী রিংকু ও তাদের উনিশ মাস বয়সী শিশু সন্তান কাব্য। দগ্ধ অরিজিৎ একটি বেসরকারি এনজিওতে কাজ করেন। তার স্ত্রী গৃহিণী।

রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগেরচর এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দগ্ধদের প্রতিবেশীরা জানায়, দগ্ধ দম্পতির বাসায় গ্যাস সিলিন্ডারে রান্নার কাজ করা হয়। রাতে রিংকু তার মেয়ের জন্য দুধ গরম করতে রান্না ঘরে যায়। এরপর দিয়াশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। পরে তাদের চিকিৎকার শুনে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশংকজনক হওয়ার পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আড়াইহাজার থানার উপপরিদশর্ক রাসেল মিয়া জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে চুলায় মধ্যকার যে পাইপ সেটি লিকেজ থেকে রান্না ঘর ও রুমে গ্যাস জমে ছিল। সেখানে দিয়াশলাই জ্বালাতে গেলে আগুন ধরে যায়।

পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘনাস্থলে আছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আহতদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিন জনের মধ্যে রিংকুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ ভাগ পুড়ে গেছে। অরিজিৎ ১৪ শতাংশ ও শিশু সন্তান কাব্য ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়:গ্যাস সিলিন্ডার নারায়ণগঞ্জ বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…