বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

নিহতদের জন্য শোক প্রকাশের জন্য লোকজন সমবেত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষের ঘটনায় নিহত ৩, আহত ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সার ৩ যাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ জন আহত হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন জাহাঙ্গীর মিয়া(৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ(৩০)। তারা সবাই ইট ভাটার শ্রমিক। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায়, ফজরের আজানের পর শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য যাবার সময় বৈশামুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে হাইওয়ে থানায় নিয়ে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

বিষয়:ব্রাক্ষ্মবাড়িয়া সড়ক দুর্ঘটনা সরাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…