আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের ৩ সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজায় ইসরায়েলের ৩ সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর, বন্দুকধারী ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের ৩ সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর, পুলিশ ও বন্দুকধারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দখলদার ইসরায়েলের সহযোগিতা করায় গাজায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।

স্থানীয় সময় ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সংবাদমাধ্যম গাজা নাউ মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত।

ভিডিওতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা মাটিতে শুয়ে থাকা তিনজনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই তিনজনের সবাই ফিলিস্তিনি। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করেছেন তারা।

এদিকে, প্রথম ধাপের ১৬তম দিন থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আলোচনা। যদি এটি সফল হয় তাহলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেখা যাবে।

বিষয়:ইসরায়েল গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…