চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

রবিউল হক রবিরবিউল হক রবি
৯:৪৬ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, জনপদ, ফেনী
A A

ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর জেলার বাসিন্দা। পূজা দেখার জন্য তারা ফেনী এসেছিলেন।

নিহতরা হলেন-নোয়াখালী জেলার বসুরহাট জুগিদিয়া গ্রামের কৃষ্ণ ঘোষের ছেলে এসএসসি পরীক্ষার্থী অন্তর ঘোষ (১৮), বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামের কৃষ্ণ গোপালের ছেলে সৌরভ (২৩) ও কোম্পানিগঞ্জ উপজেলার বিরহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২১)।

নিহতদের স্বজনরা জানায়, রাত ৮টার দিকে নিহত তিনজন একটি মোটরসাইকেলযোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকেরবাজার সংলগ্ন আশ্রাফপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা স’মিলের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে দুজনের ওপর দিয়ে একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সৌরভ ও দেবুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্যজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত অন্তর ঘোষের স্বজন প্রিয়াঙ্কা ঘোষ বলেন, তারা তিন বন্ধু পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে এসেছিল। পূজা দেখে বাড়ি ফেরার পথে দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়।

ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেনীসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় পরিবহন শ্রমিকের মরদেহ

মে ৮, ২০২৬

হরমুজ উত্তেজনায় আবার বাড়ল তেলের দাম

মে ৮, ২০২৬

উৎপাদন শুরু করেছে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি

মে ৮, ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি তেহরানের

মে ৮, ২০২৬
ফাইল ছবি

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও আগাম পরীক্ষা জরুরি: প্রধানমন্ত্রী

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT