বিনোদন

এই বছর বাবা–মা হয়েছেন যেসব তারকা

নতুন বাবা-মা হওয়া তারকারা পরিবারের সঙ্গে খুশি মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন তারকা পরিবার নতুন সন্তানের সঙ্গে খুশি ও আনন্দের মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৫ সাল বলিউডসহ বিনোদন অঙ্গনের তারকাদের নানা কারণে আনন্দের বছর ছিল! কেউ পেয়েছেন ব্লকবাস্টার সফলতা, কেউ বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন, আর অনেকেই প্রথমবার বা নতুনভাবে বাবা–মা হওয়ার সুখবর পেয়েছেন! বছর জুড়ে তারকাদের ঘরে এসেছে নতুন অতিথি, শিশুর হাসি–কান্নায় ভরে উঠেছে তাদের পরিবার। তাদের কথাই থাকলো এই ফিচারে:

অথিয়া শেঠি ও কে এল রাহুল

অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী অথিয়া শেঠি ও ভারতীয় ক্রিকেট তারকা কে এল রাহুল এ বছর প্রথম সন্তানের বাবা–মা হয়েছেন। চলতি বছরের ২৪ মার্চ তাদের কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে ইভারা, যার অর্থ ‘ঈশ্বরের উপহার’।

সাগরিকা ঘাটগে ও জহির খান

আট বছরের দাম্পত্য জীবনের পর এ বছর প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী সাগরিকা ঘাটগে। ১৬ এপ্রিল ২০২৫–এ জন্ম নেওয়া তাদের ছেলের নাম ফতেহ সিং খান।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

২০২৩ সালে বিয়ে করা বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ–কিয়ারা এ বছর কন্যাসন্তানের বাবা–মা হয়েছেন। ১৫ জুলাই তাদের ঘরে জন্ম নেওয়া মেয়ের নাম সরায়া মালহোত্রা।

আরবাজ খান ও শুরা খান

খান পরিবারেও এসেছে নতুন খুশির সংবাদ। আরবাজ খান ও তার স্ত্রী শুরা খানের কন্যাসন্তান জন্ম নিয়েছে ৫ অক্টোবর। নবজাতকের নাম সিপারা খান।

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

২০২৩ সালে বিয়ে করা পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা এ বছর হয়েছেন এক পুত্রসন্তানের বাবা–মা। ১৯ অক্টোবর দীপাবলির এক দিন আগে জন্ম নেওয়া তাদের ছেলের নাম নীর।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল

বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা–ভিকি দম্পতিও এ বছর ছেলের বাবা–মা হয়েছেন। ৭ নভেম্বর ক্যাটরিনা কাইফ পুত্রসন্তানের জন্ম দেন। এদিকে ভিকি কৌশলের ‘ছাভা’ ছবিও ছিল বক্স অফিসে হিট- ব্যক্তিগত ও পেশাগত দুই ক্ষেত্রেই ছিল খুশির বছর।

রাজকুমার রাও ও পত্রলেখা

১৫ নভেম্বর তারিখটি ছিল রাজকুমার রাও ও পত্রলেখার জন্য দ্বিগুণ বিশেষ! এদিন ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকী, আর এই দিনেই তারা তাদের প্রথম সন্তানের জন্মস্বাগত জানান। এমএসএন

বিষয়:ওটিটি তারকা ফিরে দেখা ২০২৫ বছর শেষে ২০২৫ বাবা মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…