চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার গণ-অনশনের ডাক জবি শিক্ষার্থীদের

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৮:২৪ পূর্বাহ্ণ ১৬, মে ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
জবি শিক্ষার্থীরা গণ-অনশনে বসে, মিডিয়া ক্যামেরা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চার দফা দাবি আদায়ে গণ-অনশনের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. অধ্যাপক রইস উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার এবং ক্লাসের অ্যাটেনডেন্স যমুনায় নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ ১৬ মে শুক্রবার জুমার নামাজের পরে গণ-অনশনে বসবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রধান বিচারপতির বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে একথা বলেন ওই শিক্ষক নেতা।

ড. রইস উদ্দিন বলেন, আমরা কাল থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেব সিআর গ্রুপে জানিয়ে দেয়ার জন্য, যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে। কাল থেকে আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে এটেনডেন্স পাবে। এছাড়াও শুক্রবার আমরা সকলে বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব আগামী দিনের কর্মসূচি কি দেয়া যায়।

গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দিনটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘কালো দিবস’ ঘোষণা করা হয়েছে। অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সমাবেশ করবেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলো হলো:

১) আবাসন বৃত্তি চালু: বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে।

২) পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন: ২০২৫-২৬ অর্থবছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো ধরনের কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।

৩) দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন: বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।

৪) শিক্ষকদের ওপর হামলার বিচার: শিক্ষকদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

ট্যাগ: গণ-অনশনজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরোয়া ট্রেবল জিতে শুক্রবার ভিক্টরি প্যারেড করবে বার্সেলোনা

পরবর্তী

যুদ্ধবিরতি আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি, যাননি পুতিন

পরবর্তী
তুরস্কে জেলেনস্কি ও এরদোগান শান্তিপূর্ণ আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতি আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি, যাননি পুতিন

স্বর্ণের বার ও সোনার দাম কমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT