এবার দক্ষিণ গাজায় হামলা করেছে ইসরায়েল

একজন নারী আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে, পাশে রয়েছেন চিকিৎসক ও স্বজনরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাময়িক যুদ্ধবিরতি শেষে উত্তর গাজার পর এবার দক্ষিণ গাজাও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় আরও প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
শনিবার ২ ডিসেম্বর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া সত্ত্বেও রাজি হয়নি ইসরায়েল। আলোচনায় অচলাবস্থার কথা জানিয়ে কাতারের দোহা থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদলকে দেশে ফিরতে বলা হয়েছে।
অন্যদিকে গাজায় ব্যবহারের জন্য ইসরায়েলকে ১০০টি বাংকারবিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় চিকিৎসা না পেয়ে আহতদের বড় একটি অংশ মারা যাচ্ছেন।






