চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ নির্বাচন আগামি ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: জ্বালানি উপদেষ্টা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১:৪১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, বাংলাদেশ
A A

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘আগামী নির্বাচন আগের মতো কোনো গতানুগতিক বাঁধা-ধরা নির্বাচন নয়। এটি শুধু পাঁচ বছরের জন্য নয়, এই নির্বাচন আমাদের আগামি ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

শুক্রবার ৯ ডিসেম্বর সকালে দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দানে ‘ভোটের গাড়ি প্রচারণা কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এবারের নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি খুন-হত্যা, গুমের বিচার চান, সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা যেন এক জায়গায় কেন্দ্রীভূত না থাকে এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হোক, মানুষ যদি বিচার পায়, তাহলে সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি মনে করেন সংস্কার চান না, তাহলে ‘না’ ভোট দেবেন। আপনাকে কেউ ভোট দিতে বাধ্য করতে পারবে না।

উপদেষ্টা আরও বলেন, ‘এই সংস্কারের জন্যই ১ হাজার ৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ অঙ্গহানি হয়েছে। আমরা তাদের আত্মত্যাগের সম্মান রাখব এবং সংস্কার বাস্তবায়ন করব। আমরাও ‘হ্যাঁ’ ভোট দেব।’

ফাওজুল কবির খান বলেন, ‘জুলাই অভ্যুত্থান হয়েছিল মূলত মানুষ ভোট দিতে পারেনি বলে, কিংবা ভোটের সঠিক হিসাব হয়নি বলে। যাদের মানুষ নির্বাচিত করতে চেয়েছিল, তাদের নির্বাচিত হতে দেওয়া হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন। আপনারা যাকে চান, তিনি যে দলেরই হোন, যে ধর্মের, যে বর্ণের বা যে গোত্রেরই হোন, তাকেই আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই।

তিনি বলেন, ‘এই জেলায় উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ, সুষ্টু, নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’

Reneta

অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যরা বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি উপদেষ্টাদিনাজপুরনির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT