সারা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দেশে মানবাধিকার কোথায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জবাব দিতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যারা যতো সমালোচনাই করুক শত্রুর মুখে ছাই দিয়ে এ দেশ এগিয়ে যাচ্ছে।







