রাজনীতি

বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

বিএনপি ও জাতীয় ঐকমত্যের প্রতীক, গাজীপুরে জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বিএনপি ও জাতীয় ঐকমত্যের প্রতীকসহ জনসমাগমের ছবি, রাজনৈতিক সমাবেশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফায় বৈঠক শুরু হয়েছে। বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এটি তৃতীয় দফা বৈঠক।

আজ (২২ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নিচ্ছেন যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) প্রথম দফা এবং ২০ এপ্রিল (রোববার) দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এই দুই দফায় সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন এবং জনপ্রশাসন—এই ছয়টি খাতে প্রস্তাবিত সংস্কার নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বিষয়:জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…