আন্তর্জাতিক

ইসরাইল হামলা অব্যাহত রাখলে কোনো আলোচনা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইল হামলা অব্যাহত রাখলে কোনো আলোচনা হবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

টানা ৮ দিন ইরান-ইসরাইলের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স-জার্মানি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জেনেভায় বৈঠক করবেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক হবে। তবে ইসরাইল হামলা অব্যাহত রাখলে কোনো ধরণের আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে যোগ দেবে কিনা তা আগামী দুই সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বিষয়:ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…