বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোন চাপ নেই, অনাস্থাও নেই। তবে তিনি যদি অসুস্থতা বা অন্য কোন কারণে পদত্যাগ করতে চান, সেটি তাঁর ব্যাপার। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ সরকারের পক্ষ থেকে আসবে না বলে মনে করেন তিনি ।






