সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ রাজধানীকে ঘিরে যে উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন হবে তাতে যানজট নিরসনে সুফল পাওয়া যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সমাবেশস্থল পরিদর্শন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেদের অস্তিত্ব নিয়ে দুশ্চিন্তায় থাকায় বিএনপিই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।






