নির্বাচন সামনে রেখে সরকার নিজেদের মতো প্রশাসন সাজাচ্ছে: বিএনপি
নির্বাচন কেন্দ্রিক আলোচনা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে একটি ছবি, যেখানে বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নির্বাচন সামনে রেখে সরকার নিজেদের মতো প্রশাসন সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আগামী নির্বাচনে বিরোধী দল তথা বিএনপির নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানান মির্জা ফখরুল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





