ক্ষমতা ধরে রাখতে সরকার বিদেশিদের দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের উত্তাল তরঙ্গ তৈরি হলে কোনো বিদেশি এগিয়ে আসবে না। রাজধানীর নয়াপল্টনে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে মির্জা ফখরুল বলেন, বিদেশে গিয়ে সুচিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার কিছু হলে, এর দায় সরকারকে নিতে হবে। আকতার হোসেনের রিপোর্ট।






