জনপদ

প্রধানমন্ত্রীর কারণে দেশে কোনো খাদ্য সংকট নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, চারজন উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কারণে দেশে কোনো খাদ্য সংকট নেই বলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের কোন মানুষ খাদ্য সংকটে নেই। সরকার টিসিবির মাধ্যমে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মাঝে সল্প মুল্যে খাদ্যপণ্য বিক্রি করছে।

বৃহস্পতিবার ২১ মার্চ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া বাজারেও কোন পণ্যের সরবরাহে ঘাটতি নেই।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী পরে দেলদুয়ার উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ) প্রকল্প এর অর্থায়নে ৭০টি বিদ্যালয়ে ড্রামসেট এবং নিন্ম আয়ের মানুষের মাঝে টিসিবির ফ্যামিলী কার্ড বিতরণ করেন।

বিষয়:খাদ্য সংকট টাঙ্গাইল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…