অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে সেনা শাসনের আশঙ্কা নেই, রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে কারো তাঁবেদারি করার জন্য নয়। নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে গণসংবর্ধনায় তিনি বলেন, দিল্লির প্রশ্রয়ে কেউ চোখ রাঙানি দিলে তাদেরও প্রতিহত করা হবে। উপদেষ্টা মাহফুজ আরো বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। দেশে ঐক্যের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।








