বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজের উপর হামলা চেষ্টায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

অর্থনৈতিক মন্ত্রণালয়ের সরকারি লোগো, বাংলাদেশে অর্থনৈতিক বিষয়ের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক মন্ত্রণালয়ের সরকারি লোগো, বাংলাদেশে অর্থনৈতিক ও সরকারি বিষয়ের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার চেষ্টার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারে অফিসিয়াল ফেসবুকে পেইজে এক বিবৃতিতে এ নিন্দার কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ইউনিভার্সিটি অফ লন্ডন ছেড়ে চলে যান, একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের যানবাহনে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য তাদের পথ অবরোধ করার চেষ্টা করেন, মাহফুজ আলম গাড়িতে ছিলেন না। কিন্তু এ সময় লন্ডনের মেট্রোপলিটান পুলিশ কার্যকরীভাবে ব্যবস্থা নিয়েছে।

বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম প্রকাশ্যে হেনস্তার চেষ্টার নিন্দা জানান।

বিষয়:উপদেষ্টা মাহফুজ আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…