রাজনীতি

মাহফুজ আলমের উপর হামলা বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের ছবি, দুইজন পুরুষের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের ছবি, দুইজন পুরুষের মুখের ছবি, যারা বিভিন্ন পেশার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বারবার হামলার চেষ্টা হয়েছে। আমরা এগুলা মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে! গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।

নাহিদ বলেন, মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। আমরা দেখতে পাইছি ফ্যাসিবাদ বিরোধীতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরায়ে আনবে।

সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।

অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ বলেন, মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনবারই অন্তর্বর্তী সরকার কোন স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোন শক্তবার্তা দেয় নাই। কোন উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনও করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।

এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ।

বিষয়:উপদেষ্টা মাহফুজ আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…