বাংলাদেশ

মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি ও দমকলকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠনের কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার ২২ জুলাই দুপুরে মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের তার ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ কথা জানান।

তিনি বলেন, ‘মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্ত কমিটি শীঘ্রই গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে।’

ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি জানান, ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।

বিষয়:উপদেষ্টা মাহফুজ আলম তদন্ত কমিটি বিমান দুর্ঘটনা মাইলস্টোন ট্রাজেডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…