আন্তর্জাতিক

তুরস্ককে প্রায় ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

ধ্বংসস্তুপে উদ্ধারকর্ম ও লোকজন, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধ্বংসস্তুপে উদ্ধারকর্ম ও লোকজন, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

গতকাল বৃহস্পতিবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেন, আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি এবং সরেজমিনে জরুরি চাহিদার দ্রুত মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করবে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে ৭৮০ মিলিয়ন ডলারের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা মৌলিক অবকাঠামো পুনর্র্নির্মাণের জন্য ব্যবহার করা হবে।

তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বারতো লোপেজ বলেছেন, দেশের চাহিদাগুলো ত্রাণ থেকে পুনর্গঠন পর্যন্ত বিস্তৃত।

গত সোমবার ৭.৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কে ১৭,৬৬৪ জন এবং সিরিয়ায় ৩,৩৯২ জন মারা গেছে। দুই দেশ মিলে মৃতের এ সংখ্যা বেড়ে মোট ২১ হাজার জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়।

তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য সহযোগিতা করছে।

বিষয়:ডলার তুরস্ক তুরস্কে ভূমিকম্প বিশ্বব্যাংক ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…