যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের প্রস্তাব পাওয়ার পর তা নিয়ে তেহরানে কয়েক দফা পর্যালোচনা করা হয়। এরপর নিজেদের অবস্থান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় ইরান।
এর আগে যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসান ও উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি প্রস্তাব ইরানের কাছে পাঠায়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাবে যুদ্ধবিরতি, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ আলোচনা নিয়ে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।








