ইরানে ইসরায়েলি গোয়েন্দার মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলি পতাকায় মোড়ানো মরদেহের পাশে সেনা সদস্যরা দাঁড়িয়ে আছেন, একটি শোকপ্রকাশের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইসরায়েলের গোয়েন্দা পরিষেবার একজন এজেন্টকে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করে তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
শনিবার (১৬ ডিসেম্বর) ইরানের বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সিস্তান-বালুচেস্তান প্রদেশে ওই ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আইআরএনএ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা পরিষেবা মোসাদসহ কয়েকটি দেশের গোয়েন্দা কার্যক্রমের সাথে যোগাযোগ রাখতেন এবং তাদের কাছে গোপন তথ্য সরবরাহ করতেন।
আইআরএনএ আরও জানায়, অভিযুক্ত ব্যক্তি ইসলামিক প্রজাতন্ত্রের বিরোধী দল ও সংস্থাগুলোর কিছু শ্রেণিবদ্ধ তথ্য মোসাদকে হস্তান্তর করেছিলেন।
তবে অভিযুক্ত ব্যক্তির নাম-পরিচয় বা তাকে কখন গ্রেপ্তার করা হয়েছিল তার বিস্তারিত জানায়নি ইরানের বার্তা সংস্থা আইআরএনএ।






