চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

অবশেষে বড়পর্দায় মুক্তি পেল আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১২, জুন ২০২৬
বিনোদন
A A

কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও হল সংকটের কারণে শেষ পর্যন্ত পিছিয়ে যায় ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। নানা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে শুক্রবার (১২ জুন) দেশের দুটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটায়ারধর্মী এই সিনেমা। তবে সিনেমাটির মুক্তির পেছনের গল্পটিও কম নাটকীয় নয়।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে তরুণ নির্মাতা আকাশ হক জানান, শুরুতে এই সিনেমা নিয়ে তাদের কোনো বড় প্রত্যাশাই ছিল না। শুধুমাত্র একটি গল্প বলার তাগিদ থেকেই কাজটি শুরু করেছিলেন।

আকাশ বলেন, “এই সিনেমাটা যখন বানাই, তখন কোনো প্রত্যাশা ছিল না। একটা গল্প নিয়ে আমরা শুটে নেমে যাই। শুটিং শেষ করে সম্পাদনার টেবিলে বসার পর মনে হলো, কিছু একটা হতে যাচ্ছে।”

সেই সময়ই চলছিল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমা দেওয়ার কার্যক্রম। পুরোপুরি প্রস্তুত না হওয়া সত্ত্বেও সাহস করে সিনেমার রাফ কাট জমা দেন নির্মাতা। তাদের বিস্মিত করে উৎসব কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া।

নির্মাতা জানান, “তখনও ফাইনাল কাট করা হয়নি। রাফ কাটই পাঠিয়েছিলাম। তারা জানালেন সিনেমাটি তাদের ভালো লেগেছে এবং দ্রুত একটি সম্পূর্ণ সংস্করণ পাঠাতে বললেন। খুব অল্প সময়ের মধ্যে সাউন্ড ও কালারের কাজ ছাড়াই কোনোভাবে একটা ফাইনাল কাট দাঁড় করিয়ে পাঠাতে হয়েছিল।”

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দর্শক ও সমালোচকদের প্রশংসা যেমন পেয়েছে সিনেমাটি, তেমনি অর্জন করেছে পুরস্কারও। এই স্বীকৃতিই নির্মাতা দলকে নতুন আত্মবিশ্বাস দেয়।

Reneta

আকাশের ভাষায়, “মানুষ সিনেমাটা দেখলো, প্রশংসা করলো, আমরা পুরস্কারও পেলাম। তখন মনে হলো, সিনেমাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত।”

নির্মাতা আকাশ হক

চলচ্চিত্র উৎসব পর্ব শেষ হওয়ার পর নতুন করে শুরু হয় সিনেমাটির টেকনিক্যাল উন্নয়নের কাজ। কালার গ্রেডিংয়ের দায়িত্ব নেন চিন্ময়, আর সাউন্ড ডিজাইনের কাজ করেন শৈব তালুকদার। নির্মাতার দাবি, সিনেমাটি দেখেই তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে আগ্রহী হন।

আকাশ বলেন, “উনারা সাধারণত বাইরের প্রজেক্টে খুব একটা কাজ করেন না। কিন্তু সিনেমাটা দেখে নিজেরাই কাজটি করতে আগ্রহী হন। কালার ও সাউন্ডের কাজ শেষ হওয়ার পর আমাদের মনে হয়েছে, এখন সিনেমাটা যে কাউকে দেখানো যেতে পারে।”

সিনেমাটি নিয়ে আত্মবিশ্বাস বাড়ার পরই মাল্টিপ্লেক্সে মুক্তির চিন্তা আসে তাদের মাথায়। যদিও প্রথম পরিকল্পনা ছিল কোরবানির ঈদেই মুক্তি দেওয়া। কিন্তু একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির সারিতে চলে আসায় হল বরাদ্দ পাওয়া কঠিন হয়ে পড়ে।

এই অভিজ্ঞতা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নতুন এক বাস্তবতার মুখোমুখি করেছে আকাশকে। তার মতে, একটি সিনেমা নির্মাণের চেয়ে সেটি দর্শকের কাছে পৌঁছে দেওয়াই অনেক বেশি কঠিন।

তিনি বলেন, “সিনেমা বুঝতে পারার পর দশ বছর শুধু টেকনিক্যাল বিষয়গুলো শেখার পেছনে দিয়েছি। ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ বানাতে গিয়ে আমাকে কারও ওপর নির্ভর করতে হয়নি। কিন্তু মুক্তি দিতে এসে বুঝলাম, এটা সম্পূর্ণ অন্য একটা জগৎ।”

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ প্রচারণা

তবে শেষ পর্যন্ত বড়পর্দায় নিজের নির্মিত প্রথম সিনেমাটি মুক্তি দিতে পারায় উচ্ছ্বসিত নির্মাতা। আকাশ জানান, স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দুটি শো চলছে। সকালের শোতে স্বাভাবিকভাবেই খুব ভালো রেসপন্স পাওয়ার সুযোগ নেই, তবে বিকেলের শোটি নিয়ে এই মুহূর্তে আশাবাদী তিনি।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতাকে ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ। ১৪২ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে অভিনয় করেছেন ববি বিশ্বাস, দেবদ্যুতি আইচ, রকি খান, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ-কে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণরুমছাত্ররাজনীতিদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলমুক্তিলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের খেলা দেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী

জুন ১৩, ২০২৬

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT