আন্তর্জাতিক

হামলা চালাতে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পতাকা আকাশে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে উড়ন্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পতাকা, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন সেনাবাহিনী রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে হামলার জন্য ইসলামপন্থী জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করেছে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস(এসভিআর)।

আরব নিউজের এক প্রতিবেদনে প্রকাশ, গোয়েন্দা সংস্থাটির দাবি, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে দায়েশ এবং আল-কায়েদার সাথে যুক্ত ৬০ জন জঙ্গিকে এর জন্য নিয়োগ করা হয়েছে এবং তারা সিরিয়ায় একটি আমেরিকান সেনাঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে।

এসভিআর আরও জানায়, জঙ্গিদের কূটনীতিক, বেসামরিক কর্মচারী, আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার প্রস্তুতি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

যদিও সংস্থাটি এই দাবির পেছনে কোন গোয়েন্দা তথ্য প্রকাশ করেনি।

এসভিআর সোভিয়েত যুগে কেজিবির অংশ ছিল। বর্তমানে এর দায়িত্বে রয়েছেন সের্গেই নারিশকিন। যিনি গত বছরই সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নসের সাথে সাক্ষাৎ করেছিলেন।

এসভিআর এমন এক সময়ে এই দাবি তুলে ধরল যখন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

বিষয়:আল-কায়েদা গোয়েন্দা সংস্থা জঙ্গি প্রশিক্ষণ যুক্তরাষ্ট্র রাশিয়া সোভিয়েত ইউনিয়ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…