বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলাগুলোর ওপর নজর রাখছে

ড. ইউনূসের সঙ্গে দুইজন আন্তর্জাতিক প্রতিনিধি সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার পর তার সঙ্গে সাক্ষাৎকারের জন্য আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ড. ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ওপর নিবিড় মনোযোগ রাখছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলাগুলোর ওপর নজর রাখছে

 

পোস্টে বলা হয়েছে, ড. ইউনূস এবং তার স্ত্রীকে এখানে পেয়ে সম্মানিত বোধ করছি, দুইজন ব্যক্তি যাদের কাজ লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্যতা থেকে মুক্তি দিতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র ড. ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোর ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে।

এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করতে পারে বলেও পোস্টে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের দূতাবাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…