চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর শক্তিশালী জোট ‘ওপেক’ এবং ‘ওপেক প্লাস’ থেকে নিজেদের প্রত্যাহার নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

দেশটির এই আকস্মিক সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের নেতৃত্বাধীন এই জোটের জন্য এটি একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এমন এক সময়ে এই ঘোষণাটি এল যখন ইরান যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি একটি ঐতিহাসিক জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ওপেকের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে আমিরাতের এই প্রস্থান জোটটির একক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Banglabid

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় আরব দেশগুলোর ভূমিকায় সন্তুষ্ট নয় সংযুক্ত আরব আমিরাত। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত হুমকি এবং হামলার মুখে আমিরাত বারবার সাহায্যের আবেদন করলেও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র দেশটি মনে করছে, সহযোগী দেশগুলো তাদের রক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির এক-পঞ্চমাংশ এই সরু হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে, যা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বর্তমানে বিশ্বের মোট তেল সরবরাহের এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে। আমিরাতের মতো বড় উৎপাদনকারী দেশ বেরিয়ে যাওয়ায় তেলের উৎপাদন ও মূল্য নির্ধারণে সৌদি আরবের একচ্ছত্র ক্ষমতায় টান পড়বে। এর ফলে জ্বালানি বাজারে অস্থিতিশীলতা বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ওপেকওপেক প্লাসবিশ্ব জ্বালানি বাজারসংযুক্ত আরব আমিরাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

পরবর্তী

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

পরবর্তী
ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT