আন্তর্জাতিক

দাম বাড়াতে তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব

বিশাল তেল সংরক্ষণাগার ও পাইপলাইন, সৌদি আরবের তেল উৎপাদন কমানোর প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের তেল সংরক্ষণাগার ও পাইপলাইন, যেখানে তেল উৎপাদন কমানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিদিন আরও ১০ লাখ ব্যারেল করে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সরবরাহ কমিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের নেতৃত্বে ১৩টি দেশের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) এবং এর ১০ মিত্রদেশের মধ্যে বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়। মিত্রদেশগুলোর নেতৃত্ব দিয়েছে রাশিয়া। ওপেক এবং ১০ মিত্রদেশকে ডাকা হয় ওপেক প্লাস নামে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সাংবাদিকদের বলেন, উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত জুলাই মাসের জন্য নেওয়া হয়েছে। তবে এর মেয়াদ বাড়তে পারে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস দেশগুলোর প্রতিনিধিদের কয়েক ঘণ্টার আলোচনায় অংশ নেওয়ার পর স্বেচ্ছায় উৎপাদন কমানোর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বিষয়:ওপেক সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…