রাবি উপাচার্যসহ উচ্চপদস্থদের পদত্যাগের আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সবুজ বৃক্ষের মাঝে, বাংলাদেশের একটি প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের মহান মুক্তির যুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি।
অন্যথায় শিক্ষার্থীরা তাদের চিহ্নিত করে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যাক্তিগত কারণ দেখানো চলবে না।






