বাংলাদেশ

রাজধানীর যেসব রাস্তা দিয়ে যাবে ‘শহীদি মার্চ’

শহীদদের সম্মানে বিশাল জনসমাগম ও বাংলাদেশের পতাকা বহনকারী মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন রাস্তা দিয়ে বিশাল জনসমাগমের মধ্যে শহীদদের স্মরণে মিছিল চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ। দিনটি উপলক্ষে সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সমন্বয়ক সারজিস আলম জানান, কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। পোস্টে কর্মসূচির রুট ম্যাপও তুলে ধরেন তিনি।

ঢাকায় অবস্থানকারী সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু হবে। তারপর নীলক্ষেত-সায়েন্স ল্যাব-কলাবাগান-মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে) ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে সমাপ্ত হবে।

এদিকে জনমত গঠনে ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার।

বিষয়:‘শহীদি মার্চ’ রাজু ভাস্কর্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…