রাজনীতি

দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ

রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভকারীরা অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভের ছবি, যেখানে মানুষজন প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আছিয়াসহ দেশব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ কয়েকটি ছাত্র সংগঠন।

আজ সোমবার (১০ মার্চ) সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ধর্ষকদের শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয়েছে।

এর আগে রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে বিক্ষোভ করে ‘ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজেস’। ধর্ষণের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।

একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ক্লাস বর্জন হয়েছে। এছাড়া অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ।

ভুক্তভোগীদের চেহারা নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনতে হবে বলেও জানান শিক্ষার্থীরা। তারা বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে জনসম্মুখে বিচার করতে হবে, যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পান।

বিষয়:বিক্ষোভ রাজু ভাস্কর্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…