চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গভীর রাতে মোছা হলো হাসিনা ঘৃণার দেয়ালচিত্র, শিক্ষার্থীদের ক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুন-কালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলেছে সিটি করপোরেশন কর্মীরা। গ্রাফিতির ওপরের অংশ মুছে ফেলার পর ঢাবি শিক্ষার্থীরা বাঁধা দেন এবং তাদের প্রতিবাদের মুখে ঘটানস্থল ত্যাগ করে সিটি করপোরেশন কর্মীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ওই ঘটনার পরে মুছে ফেলা গ্রাফিতির অংশে নতুন করে গ্রাফিতি আঁকে চারুকলার শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীসহ সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

জানা যায়, গভীর রাতে রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি ক্রেন নিয়ে মুছতে আসে সিটি করপোরেশনের কিছু কর্মী। হাসিনার গ্রাফিতি মুছে ফেলা অবস্থায় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হন।

গ্রাফিতি মোছার পর রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি অফিসিয়াল বিবৃতি দেবেন বলে জানান। একই সঙ্গে মুছে ফেলা অংশে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিকৃত ছবি আঁকতে বলেন। এ সময় ঘৃণা স্তম্ভটিকে অফিসিয়াল স্বীকৃতি দেবেন বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষার্থীরা জানান, হাসিনার গ্রাফিতিটা ছিল মূলত ঘৃণা স্তম্ভ। এটি জুলাই বিপ্লবের স্মৃতি। তারা এটি দেখে প্রক্টরকে কল করলে তিনি এসে জানান যে, তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য। পরে প্রক্টর এস্টেট অফিসকে জানালে তারা সিটি করপোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেন। তবে তা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি।

শেখ হাসিনার পতনের আগেই গত ৩ আগস্ট মেট্রোরেলের পিলারে থাকা তার এ গ্রাফিতিতে কালি মেখে দেন শিক্ষার্থীরা। সেদিন ও পরদিন (৩ ও ৪ আগস্ট) বিক্ষোভ চলাকালীন প্রায় সারাদিনই এর মধ্যে জুতা নিক্ষেপ করতে থাকেন জনতা। ফলে এটি জুলাই বিপ্লবের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেয়াল চিত্রব্যঙ্গ গ্রাফিতিরাজু ভাস্কর্যশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক, বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ২৬, ২০২৬

দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT