জনপদ

হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনই ডাক বিভাগের কর্মী

হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনই ডাক বিভাগের কর্মী

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ডাক বিভাগের কর্মী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার কাউছার নগরে এই দুর্ঘটনা ঘটে।

এতে কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মো. মজনু মিয়া (৫৪) ও মো. রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা অভিমুখী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী মাঝারি আকারের কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…