বিনোদন

সিনেমায় রেমিটেন্স যোদ্ধার স্বপ্নভঙ্গের গল্প

ছাত্র ও শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র ও শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের প্রযুক্তি ও শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একজন রেমিটেন্স যোদ্ধার স্বপ্ন ভঙ্গের গল্প ও অজানা ভবিষ্যৎ নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘আনপ্লাগড’। এটি নির্মাণ করছেন শেখ আল মামুন। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের সহযোগিতায় সিনেমাটি নির্মিত হচ্ছে বলে জানিয়েছেন এই সিনেমার সহ-প্রযোজক সাইফুল জার্নাল।

তিনি বলেন, কোরিয়ান ফিল্ম কাউন্সিল থেকে এই সিনেমাটির চিত্রনাট্য ‘ইন্ডিপেডেন্ট আর্ট ফিল্ম প্রোডাকশন’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। তাদের অর্থায়নেই সিনেমাটি নির্মিত হচ্ছে।

বাংলাদেশের রাস্তায় মানুষজন ও যানবাহন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ জার্নাল জানান, ‘আনপ্লাগড’ সিনেমার শুটিং শুরু হয়েছে আগেই। ইতোমধ্যে সিনেমাটির ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি বিভিন্ন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে বলে জানান সাইফুল জার্নাল। ‘আনপ্লাগড’ শেখ আল মামুনের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র হলেও এর আগে তিনি শ্রমিকদের জীবনের গল্প নিয়ে ৫টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

বাংলাদেশি সাংবাদিক ও কলাকুশলীদের দলগত ছবি, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া যুদ্ধে নারীদের অংশগ্রহণ ও তাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে এই নির্মাতা ‘হোয়াই নট’ নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করেন। এই সিনেমাটি মুক্তিযুদ্ধ জাদুঘরের চলচ্চিত্র উৎসবে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পায়।

‘আনপ্লাগড’ প্রযোজনা করছে প্লাস ফিল্মস (কোরিয়া), সহ-প্রযোজনা আছে জলজ মুভি (বাংলাদেশ)। কোরিয়ার মাসক শহরে এই সিনেমার শুটিং হচ্ছে বলে জানান জার্নাল।

বিষয়:কোরিয়া বাংলাদেশ রেমিটেন্স সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…