চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে নিয়ে কানজয়ী অনসূয়ার ‘ক্রেজি গল্প’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান ও অনসূয়া বন্দ্যোপাধ্যায়ের ছবি, জনপ্রিয় বলিউড তারকা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এই বছরের শুরুতে কান চলচ্চিত্র উৎসবে গোটা বিশ্বের নজর কেড়েছেন কানজয়ী বাঙ্গালি কন্যা অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেইমলেস’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন এই বঙ্গতনয়া।

সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সাথে একটি গোলটেবিল আলোচনায়, অনসূয়া ফাঁস করেছেন কয়েক বছর আগে শাহরুখ খানের সঙ্গে মান্নাতে তার খাস মোলাকাতের কথা। এসময় অনসূয়ার সঙ্গে ছিলেন হলিউড তারকা জুয়েল এডগার্টনও!

অভিনেত্রী বলেন, “শাহরুখ খানকে নিয়ে আমার একটা বেশ ক্রেজি একটা গল্প আছে। তখন ২০১২ সাল, আমি মুম্বাইতে মোটামুটি নতুন ছিলাম এবং আমার বন্ধু, জুয়েল এডগার্টন একটি ছবিতে তারকা ছিলেন, যেখানে আমি ডিএ ছিলাম। ছবির নাম ছিল ‘দ্য ওয়েটিং সিটি’ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র। কিছু কাজের জন্য মুম্বাই যাচ্ছিলেন এবং আমরা সবাই একত্রিত হয়েছিলাম। তারপর জুয়েল আমাকে জিজ্ঞেস করল আমি কি করছি আর আমাকে সাথে আসতে বলল। ওর পরিকল্পনা সম্পর্কে আমার ধারণা ছিল না। এরপর গাড়ি থামে, আমি বাইরে এসে দেখি সামনে মান্নাত।”

Banglabid

তিনি আরও বলেন, ‘আমি আতঙ্কিত হয়ে পড়লাম। সোজা গাড়িতে উঠে বসলাম, মনে হচ্ছিল আমি ওখানে ঢুকতে পারব না! আমাকে বাড়ি ফিরতে হবে, বোকা বোকা পোশাক পরেছিলাম, ফলে আমাকে দেখতে গরীব এবং ম্যাড়ম্যাড়ে দেখাচ্ছিল। আমি জুয়েলকে বললাম আমি যেতে পারব না। আমি শেষমেষ গিয়েছিলাম এবং সেখানে অভিবাদন জানাতে খোদ শাহরুখ হাজির ছিলেন। এক আশ্চর্যজনক ম্যাজিক্যাল ব্যক্তিত্ব। আমি তো প্রায় মারা যাচ্ছিলাম, যত ঘণ্টা ধরে আমি মান্নাতে ছিলাম মনে করছিলাম, ‘ওহ মাই গড! আমার মনে আছে আমার প্রিয় বন্ধু এবং ভাইকে বার্তা পাঠিয়েছিলাম এবং তারা বলেছিল যে গিয়ে শাহরুখের সঙ্গে কিছু ছবি তুলতে!

অনসূয়া এর আগে অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ (২০০৯) ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি সঞ্জীব শর্মার ‘সাত উচাক্কে’ (২০১৬), সৃজিত মুখার্জির ‘ফরগেট মি নট অ্যান্থোলজি ফিল্ম রে’ (২০২১) এর মতো ছবিতে প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করেছেন। তার ‘দ্য শেইমলেস’ সম্প্রতি মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। –পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনসূয়া সেনগুপ্তশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নির্বাণ’ দেখলেন নুরি, আপ্লুত নির্মাতা বললেন ‘পরাবাস্তব’

পরবর্তী

থমথমে পরিস্থিতিতে পাকিস্তান, যেকোনো সময় কারফিউ জারি

পরবর্তী

থমথমে পরিস্থিতিতে পাকিস্তান, যেকোনো সময় কারফিউ জারি

বাংলাদেশ সরকারের লোগো, চার বিভাগে নতুন কমিশনারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বিভাগে নতুন কমিশনার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT