বিনোদন

২ কোটি রুপির সিনেমার আয় ৪৫২ কোটি, এবার আসছে নেটফ্লিক্সে

২ কোটি রুপির সিনেমার আয় ৪৫২ কোটি, এবার আসছে নেটফ্লিক্সে

মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা আয় করেছে ৪৫২ কোটি রুপির বেশি। বড় তারকা কিংবা নামী প্রযোজনা সংস্থার সমর্থন ছাড়াই বক্স অফিসে এমন সাফল্য পাওয়া সিনেমাটির নাম ‘হনুমান অংশ’। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে সিনেমাটি।

সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়া জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর থেকে তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে ‘হনুমান অংশ’। তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও গুজরাটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এর আগে স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছিল, ২৭ নভেম্বর সিনেমাটির প্রিমিয়ার হবে। তবে নতুন ঘোষণায় নেটফ্লিক্সে মুক্তির তারিখ জানানো হয়েছে ২৯ নভেম্বর।

নিম করোলি বাবার জীবন ও আধ্যাত্মিক দর্শন অবলম্বনে নির্মিত এই বায়োপিক পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। নিজের লেখা ‘ডিভাইন ডিট্যুর: দ্যাট চেঞ্জড মাই লাইফ’ বইয়ের ভিত্তিতে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোভিনাও সত্যা ও চন্দন আনন্দ।

সিনেমাটির সাফল্য নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল চতুর্বেদী বলেন, বড় বাজেটের সিনেমা বক্স অফিসে সফল হলে বড় প্রযোজনা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানায়। কিন্তু তার সিনেমার ক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি। প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করা একজন পরিচালকের ছোট বাজেটের ছবির সাফল্য নিয়ে কোনো বড় প্রযোজনা সংস্থা বিবৃতি দেয়নি।

তবে অভিনেতা বরুণ ধাওয়ান, সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগসহ কয়েকজন প্রকাশ্যে সিনেমাটির প্রশংসা করেছেন বলে জানান তিনি।

বিশাল চতুর্বেদীর মতে, ‘হনুমান অংশ’-এর সাফল্য প্রমাণ করেছে, সিনেমা সফল হওয়ার জন্য বড় তারকা, বিশাল বাজেট কিংবা বড় প্রযোজনা সংস্থার প্রয়োজন নেই। শেষ পর্যন্ত দর্শকই একটি সিনেমার সাফল্য নির্ধারণ করেন।

মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বক্স অফিসের এই সাফল্যের পর এবার নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। এনডিটিভি

বিষয়:‘হনুমান অংশ’ নেটফ্লিক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…