বাংলাদেশ

‘রাষ্ট্রের টাকায় শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা পালন করতো’

শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা পালন নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‌এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড়। শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা লালন পালন করতো। সেখানে অনেক সাংবাদিকরাও আছে যারা শেখ হাসিনার অপকর্মকে ‘সঠিক’ হিসেবে জনগণের কাছে উপস্থাপন করতো।

উপদেষ্টা বলেন, মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের, আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি।

তিনি আরও বলেন, শেখ মুজিবুরের মতো আলাদা রক্ষীবাহিনী না‌ তৈরি করে শেখ হাসিনা পুলিশ র‍্যাব বিজিবিকে রক্ষীবাহিনী হিসেবে তৈরি করেছিল।

বিষয়:উপদেষ্টা মাহফুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…