বাংলাদেশ

ছাত্র-জনতাকে অভিবাদন মাহফুজ আলমের

মাহফুজ আলমের ছাত্র-জনতাকে অভিবাদন, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফুল্ল মাহফুজ আলমের ছবি, তিনি বাংলাদেশি যুবক, হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘ছাত্র জনতাকে অভিবাদন! দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন।’

বুধবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মাহফুজ আলম বলেন, আমাদের ব্যক্তি ও সমষ্টির ‘শক্তি’ সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোন বহি:শত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর কলোনাইজেবল হব না।

তিনি উল্লেখ করেন, বিশেষ ধন্যবাদ প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রাপ্য। আপনারা এ গণ-অভ্যুত্থানের পক্ষে বাঙ্গালি মুসলমানকে দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন। ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আপনাদের আজ ও আগামীর প্রাজ্ঞ উদ্যোগ বাংলাদেশ রাষ্ট্রে আপনাদের ইজ্জত ও শরিকানা নিশ্চিত করবে।

মাহফুজ আলম বলেন, হঠকারিতা, নেতিবাচকতা ও ভাঙ্গনের মানসিকতা থেকে বের হয়ে আমাদের সৃজনশীল ও ইতিবাচক মানসিকতায় এ রাষ্ট্রকে গড়তে হবে। এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।

বিষয়:উপদেষ্টা মাহফুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…