বাংলাদেশ

‘চল, চল যমুনায় চল‘ এই রাজনীতি হতে দেব না: মাহফুজ আলম

মাহফুজ আলমের বক্তৃতা, যমুনা নদীর পাড়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চল, চল যমুনায় চল’ এই রাজনীতি হতে দেব না: মাহফুজ আলমের বক্তৃতা, যেখানে তিনি দেশের উন্নয়ন ও রাজনীতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জবি শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আজকে থেকে চল, চল যমুনায় চল এই রাজনীতি আমরা হতে দেব না।

বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

আন্দোলন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ৩ দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সে বিষয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকটসহ তিন দফা দাবি নিয়ে চলছে আন্দোলন। প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বুধবার রাত পর্যন্ত চলছে শিক্ষার্থীদের আন্দোলন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলেও পুলিশি বাঁধায় পড়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা।

বিষয়:অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…