দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে, তারেক রহমান দেশে ফেরাতেই প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার হ্যান্ডশ্যাকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রীতিমতো ভাইরাল ছবিটি।
জানা গেছে, ছবিটি বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পয়লা বৈশাখের এক অনুষ্ঠানের। যেখানে তারেক রহমানের সঙ্গে নায়ক মান্নাও অতিথি হয়ে হাজির হয়েছিলেন। যদিও ছবিটির বিষয়ে তেমন কোনো বিষদ তথ্য পাওয়া যায়নি।
বেঁচে থাকা অবস্থায় প্রকাশ্যে রাজনীতি করতে শোনা যায়নি মান্নাকে। তবে মৃতুর আগে একটি টিভি চ্যানেলে অপি করিমের নেয়া এক সাক্ষাৎকারে নায়ক মান্না রাজনীতিতে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করে বলেছিলেন, আমার নির্বাচন করার ইচ্ছে আছে। সেই ইচ্ছাটা একেবারে সেবা মূলক।







