গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন ভেন্যু হিসেবে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড নির্ধারণ করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (৩১ অক্টোবর) শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। দেশের সব জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতেও বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গ্রাম পুলিশ মহাসমাবেশ পূর্বনির্ধারিত শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে (ঢাকা-১২১৫) অনুষ্ঠিত হবে। মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এই উপলক্ষে দেশের সব গ্রাম পুলিশ সদস্যকে নির্ধারিত পোশাক পরিধান করে ৭ নভেম্বর সকাল ৮টার মধ্যে মহাসমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহাসমাবেশ আয়োজনের স্থান পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।






