চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুক্তরাজ্যের জনগণকে মেনে নিতে হবে যে তারা দরিদ্র’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ব্যাংক অফ ইংল্যান্ডের শীর্ষ অর্থনীতিবিদ হু পিল বলেছেন, যুক্তরাজ্যের জনগণকে মেনে নিতে হবে যে, তারা আরও দরিদ্র। অন্যথায় পণ্যের দাম বাড়তেই থাকবে।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হু পিল ‘কলম্বিয়া ল স্কুলে’ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি মেনে নেওয়া কষ্টকর। তবে আমাদের তাই করতে হবে।

Banglabid

তিনি বলেছেন, উচ্চ বিল এবং অন্যান্য খরচ বৃদ্ধির জন্য শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির আবেদন জানিয়েছিল। যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার চলতি মার্চ পর্যন্ত ছিল ১০ দশমিক ১ শতাংশ । গত মাসে মুদ্রাস্ফীতির হার যদিও কিছুটা কমেছে তবে এর মানে এই নয় যে দাম কমছে। এর মানে হলো এটি একটু ধীর গতিতে বাড়ছে। এর সাথে মিল না রেখে যদি বেতন বাড়তে থাকে তবে তা মানুষের জন্য আরও খারাপ হবে। লোকেরা বেতন বৃদ্ধির দাবি করে এবং ব্যবসায়িরা দাম বাড়িয়ে চলেছে। এতে করে মুদ্রাস্ফীতি আরও বেড়ে যায়।

পিল বলেন, যুক্তরাজ্যে যেকোনভাবে কাউকে মেনে নিতে হবে যে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে এবং দাম বাড়ানোর কারণে তাদের খরচ কমাতে হবে। আমরা এখন যে বিষয়টির মুখোমুখি হচ্ছি তা হল, এই বাস্তবতা মেনে নেওয়ার অনীহা। হ্যাঁ, আমরা সবাই একই অবস্থায় আছি এবং আমাদের সকলকে এতে অংশ নিতে হবে।

এই বিষয়ে ‘আবর্ডন’ এর সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর থমাস মুর বলেন, পিল মুদ্রাস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে একটি মাত্র দিকে ইঙ্গিত করেছেন, আর তা হলো মজুরি।

Reneta

মুর বলেন, সমস্যাটি হল মুদ্রাবাদী অর্থনীতিবিদরা বিশ্বাস করেন যে, অর্থ সরবরাহ হলো মুদ্রাস্ফীতির মূল কারণ। তাই এই মুহূর্তে এক বিতর্ক চলছে যে এটিই কি আসলেই একমাত্র কারণ কিনা?

পিল ব্যাংক অফ ইংল্যান্ডের প্রথম কর্মকর্তা নন যিনি মুদ্রাস্ফীতির জন্য মজুরি বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিলেন। গত বছর, ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি জনগণকে বেতন বৃদ্ধির জন্য অনুরোধ না করতে এবং ব্যবসায়ীদের পণ্যর দাম না বাড়াতে অনুরোধ করেছিলেন। তবে তার এই মন্তব্যর কারণে বেশ সমালোচনা হয়।

মুর জানান, ব্যাংকের লক্ষ্য ছিল লোকেদের তাদের মজুরির বাড়ানোর দাবিতে লাগাম টেনে ধরা কারণ তারা মনে করছে মুদ্রাস্ফীতির প্রধান কারণ হলো মজুরি।

যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি কিছু সময়ের জন্য ব্যাংক অফ ইংল্যান্ডের ২ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়ে গিয়েছিল। ব্যাংকের কাজের অংশ হলো মুদ্রাস্ফীতিকে তার লক্ষ্যমাত্রার হারে রাখা। মূল্যবৃদ্ধির কারণে ব্যাংক তাদের সুদের হারও বাড়িয়ে দেয়।

এই পদক্ষেপটি লোকেদের খরচ কমাতে উৎসাহী করে তুলে যাতে করে পণ্যের চাহিদা কমে যায় এবং দাম বৃদ্ধির হারও কমে যায়। ক্রমবর্ধমান জ্বালানি বিল এবং খাদ্যর দাম বাড়ার কারণে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক শ্রমিক এই খরচের সাথে তাল মেলাতে বেতন বৃদ্ধির জন্য অনুরোধ করছেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুদ্রাস্ফীতিযুক্তরাজ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

যে গল্প শুনেই আগ্রহী হন আফজাল-মিমি!

আগস্ট ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

আগস্ট ১০, ২০২৬

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT