দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
গতকাল ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২২ জন ভর্তি হয়েছেন। এতে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২১ জনে।
এসময় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় দেখা দিয়েছে বাড়তি প্রকোপ। ডেঙ্গু আক্রান্তের বেশিরভাগের লক্ষণ জ্বর।
বাসার আশপাশে জমে থাকা পানি থেকে এডিস মশা বংশ বিস্তারের আশঙ্কায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর।








